ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পাচ্ছেন বঙ্গভবনের দরবার হলে শপথের অপেক্ষায় নতুন মন্ত্রীরা নতুন মন্ত্রী হচ্ছেন মঈন খান, পার্থ, সাচিং প্রু ও শামীম কায়সার; আজই শপথ জবি বাংলা বিভাগের অ‍্যালামনাই অ‍্যাসোসিয়েশন গঠিত : আহ্বায়ক শামসুদ্দিন দিদার ও সদস্য সচিব মিজানুর নাঙ্গলকোটে ছয়শত ইয়াবা বড়িসহ যুবক আটক ইন্টার মায়ামির অনূর্ধ্ব-১৪ দলে শিরোপা জিতল মেসির বড় ছেলে ধর্ষন থেকে বাঁচতে প্রতবিন্ধী যুবককে হত্যা দাবী নারীর শহীদ হাদী হত্যার বিচার চেয়ে আলোচিত পাগলা মসজিদের দানবক্সে চিঠি কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি প্রার্থীর ইয়াবা সেবনের ছবি ভাইরাল নিষিদ্ধ আ. লীগের অপশক্তির বিরুদ্ধে নাঙ্গলকোট উপজেলা ছাত্রদলের বিক্ষোভ তিন মেয়েসহ সেই মায়ের দাফন সম্পন্ন: মা-বোনদের হারিয়ে নিঃস্ব সিফাত তুচ্ছ ঘটনায় বোনের হাতে ভাই খুন ইয়াবা বড়িসহ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আটক কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ যুবক নিহত অপমান সইতে না পেরে যুবদল নেতার লালসার শিকার সেই নারীর আত্মহত্যা: লাশ উদ্ধার বিদ্যুৎ না থাকায় বাইরে বসেছিলেন, ডাকাতের হামলায় আহত এসিল্যান্ড কুমিল্লায় কাভার্ডভ্যানের গোপন বক্স থেকে ১ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক-৫ সড়কে ডাকাতদের হামলা: প্রানে রক্ষা পেলেন লাকসাম থানার ওসিসহ একদল পুলিশ ভারতে বিজেপি নেতাসহ তিনজনকে জ্যান্ত পুড়িয়ে হত্যা যুদ্ধবিধ্বস্ত ইরাকের রূপকথার নায়ক আয়মেন হুসেইন

চার দিন পর মিললো নিখোঁজ যুবকের লাশ

    • প্রকাশের সময় : Jan 29, 2026 ইং
চার দিন পর মিললো নিখোঁজ যুবকের লাশ ছবির ক্যাপশন: নিহত আবদুর রহিম জাহাঙ্গীর
কুমিল্লার নাঙ্গলকোটে নিখোঁজের ৪ দিন পর মিললো যুবকের লাশ। নিহতের নাম আবদুর রহিম জাহাঙ্গীর (৩৮) ওরফে জাফর ইকবাল। সে উপজেলার জোড্ডা পশ্চিম ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের আবুল কাসেমের ছেলে। তিনি ব্যাটারি চালিত অটোরিক্সা চালাতেন। 

বৃহস্পতিবার সকালে নাঙ্গলকোট থানা পুলিশ উপজেলার দৌলখাড় ইউনিয়নের দৌঁলখাঁড় পুর্বপাড়া কালার মার পুকুর থেকে ইট বাঁধা অবস্থায় নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নাঙ্গলকোট থানার পরিদর্শক (ওসি) আরিফুর রহমান বলেন, ৯৯৯ প্রাপ্ত খবরের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিখোঁজের পর গত ২৬ জানুয়ারী নিহত আবদুর রহিম জাহাঙ্গীরের স্ত্রী রাশেদা আক্তার বাদী হয়ে থানায় একটি জিডি এন্ট্রি করেন। এরপর আমরা সম্ভাব্য সকল স্থানে নিখোঁজকে খোঁজার চেষ্টা করেছি। এই ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

নিহত জাহাঙ্গীর এর ছোট ভাই মাহফুজ আলম বলেন, গত রোববার সকালে ( ২৫ জানুয়ারী)  প্রতিদিনের মত আমার ভাই তার ব্যাটারি চালিত অটো রিক্সা নিয়ে বাড়ি থেকে বের হয়।  ওইদিন সন্ধ্যা ৭টার দিকে নাঙ্গলকোট সোনালী ব্যাংকের সামনে আমার ভাইয়ের সাথে আমার শেষ দেখা হয়। পরে একইদিন রাতে বাড়ি গেলে আমার ভাবী জানান আমার ভাই বাড়িতে ফেরেনি।

 
পরে বিগত ২৬ জানুয়ারি তিনি বাদি হয়ে নাঙ্গলকোট থানায় আমার ভাইয়ের নিখোঁজ হওয়ার ঘটনায় জিডি এন্ট্রি করেন। পরবর্তীতে গত চারদিন ধরে বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। আজ বৃহষ্পতিবার সকালে উপজেলার দৌঁলখাঁড় ইউনিয়নের দৌঁলখাঁড় পূর্ব পাড়া গ্রামের আমার বোনের শ^শুর আনা মিয়া মুঠোফোনে ফোন করে জানায়, দৌলখাঁড় পূর্ব পাড়া কালার মার পুকুর পাড়ে একটি লাশ ভাসতে দেখেন। পরে আমি লোকজন নিয়ে ঘটনাস্থলে গিয়ে আমার ভাইয়ের লাশ শনাক্ত করি। এসময় তার মাথায় এবং মুখে আঘাতের চিহৃ দেখা যাায়। এছাড়া তার গলায় এবং পিঠে ৭টি ইট বাঁধা ছিলো।

ধারণা করা হচ্ছে, ২৫ জানুয়ারী রাতে যাত্রীবেশে অজ্ঞাত দুষ্কৃতিকারীরা আমার ভাই আব্দুর রহিম জাহাঙ্গীরের নতুন ব্যাটারী চালিত অটোরিক্সাটি ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে মেরে লাশ পানিতে ফেলে দেয়। 

নিহত জাহাঙ্গীরের তিন কন্যা সন্তান রয়েছে। তার মৃত্যুর খবরে নোয়াপাড়া গ্রামসহ শোকের ছাযা বইছে। পার্শ্ববর্তী এঘটনায় এলাকার মানুষের এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে। 

ওসি আরিফুর রহমান জানিয়েছে, নিহতের পিতা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। চোর চক্রের সদস্য ও এই হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।  

নিউজটি আপডেট করেছেন : সাঈদুল ইসলাম

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

ad300
×
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬
News Image

চার দিন পর মিললো নিখোঁজ যুবকের লাশ

বিস্তারিত কমেন্টে...